পেমেন্ট গাইডলাইন

সর্বশেষ হালনাগাদ: ১১ অক্টোবর ২০২৬

১ মাস ফ্রি ট্রায়াল শেষে নিচের যেকোনো মাধ্যমে সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে পারবেন।

প্যাকেজ ও মূল্য

প্যাকেজমূল্যঅতিরিক্ত তথ্য
Basic৳৪৯৯ / প্রতি মাস—
Premium৳৯৯৯ / প্রতি মাসঅতিরিক্ত প্রতি ব্রাঞ্চের জন্য ৳২৯৯ চার্জ প্রযোজ্য হবে
Full Ownership৳১৯,৯৯,৯৯৯ এককালীনসোর্স কোড হস্তান্তর ও সাপোর্টের শর্ত আলাদা লিখিত চুক্তিতে নির্ধারিত হবে।

পেমেন্টের মাধ্যম

  • বিকাশ (অফিশিয়াল মার্চেন্ট নম্বর)
  • নগদ (অফিশিয়াল মার্চেন্ট নম্বর)
  • ব্যাংক ট্রান্সফার বা ডিপোজিট

কীভাবে পরিশোধ করবেন

  1. হটলাইনে (+৮৮০ ১৮৯৬-০৩৭১৯০) কল করে অথবা আপনার প্রতিনিধির কাছ থেকে অফিশিয়াল মার্চেন্ট নম্বর বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিন।
  2. রেফারেন্সে আপনার দোকানের নাম বা রেফারেন্স নম্বর লিখে পেমেন্ট করুন।
  3. পেমেন্টের ট্রানজ্যাকশন আইডি (TrxID) বা ব্যাংক স্লিপের ছবি আমাদের পাঠান।
  4. পেমেন্ট নিশ্চিত হলে SMS-এর মাধ্যমে কনফার্মেশন পাবেন।

নিরাপত্তা সতর্কতা

  • অফিশিয়াল মার্চেন্ট নম্বর ছাড়া কোনো ব্যক্তিগত নম্বরে টাকা পাঠাবেন না।
  • আমাদের কেউ কখনো আপনার পিন, পাসওয়ার্ড বা OTP চাইবে না।
  • সন্দেহ হলে পেমেন্টের আগে হটলাইনে কল করে যাচাই করুন।

বিলিং

  • মাসিক ফি প্রতি বিলিং মাসের শুরুতে পরিশোধযোগ্য।
  • ইনস্টলেশন ফি একবারই, সেটআপের সময় পরিশোধযোগ্য।
  • Full Ownership প্যাকেজের পেমেন্টের ধাপ আলাদা চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে।

এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:+৮৮০ ১৮৯৬-০৩৭১৯০